সংশোধনী নীতি

প্রকাশের আগে প্রতিটি লেখার দাবি মূল গবেষণা আর অন্য নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে দেখা হয়। তবু ভুল হতে পারে। ভুল হলে আমরা যা করি, তা এখানে লেখা।

ভুল ধরা পড়লে

  • তথ্যের ভুল: লেখাটা ঠিক করা হয়, আর লেখার শেষে একটি সংশোধনী নোট যোগ হয়: কী ভুল ছিল, কী ঠিক করা হলো, আর কবে।
  • খবরের মূল কথাই ভুল হলে: সংশোধনী নোট থাকে লেখার একেবারে শুরুতে, যাতে কেউ তা এড়িয়ে না যান।
  • মূল গবেষণা পরে প্রত্যাহার (রিট্র্যাক্ট) হলে বা বড় করে সংশোধিত হলে: আমরা চেষ্টা করি জানিয়ে দিতে কিন্তু সবসময় জানানো সম্ভব হয় না।
  • বানান বা ভাষার ছোট ভুল, যাতে অর্থ বদলায় না: নোট ছাড়াই ঠিক করা হয়।
  • কোনো লেখা আমরা চুপচাপ মুছে ফেলি না। কোনো লেখা সরাতেই হলে, সেই ঠিকানায় কারণসহ একটি নোট থাকে।

ভুল জানাতে

লিখুন [email protected]-এ। লেখার লিংক, কোন অংশটা ভুল, আর সম্ভব হলে সঠিক তথ্যের উৎস দিন। প্রতিটি বার্তা আমরা পড়ি।