সহজে কোন খবর আসে, কীভাবে লেখা হয়, কীভাবে যাচাই হয়, আর কারা সিদ্ধান্ত নেন, তা এই পাতায় লেখা।
কী নিয়ে লিখি
মহাকাশ থেকে স্বাস্থ্য, জলবায়ু থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা: বিজ্ঞানের নানা বিষয়ের নতুন গবেষণা আর আবিষ্কার। ভারত ও উপমহাদেশের বিজ্ঞান-গবেষণার খবরে আমাদের আলাদা নজর থাকে।
খবর কোথা থেকে আসে
- আমরা লিখি ইতিমধ্যে প্রকাশিত গবেষণা আর নির্ভরযোগ্য বিজ্ঞান-সংবাদ নিয়ে: বিজ্ঞান পত্রিকা (যেমন Nature, Science, Physical Review, Cell, Lancet), গবেষণা প্রতিষ্ঠান ও মহাকাশ সংস্থা (যেমন NASA), আর বিজ্ঞান-সাংবাদিকতার পরিচিত প্রকাশনা (যেমন Quanta Magazine, The Hindu (Science), Down To Earth)।
- যেখানে সম্ভব, আমরা মূল গবেষণাপত্র পর্যন্ত যাই, শুধু প্রেস রিলিজ বা অন্যের খবরের ওপর ভরসা করি না। আমরা নিজেরাও অনেক খবর খুঁজে বার করি।
- প্রতিটি লেখার শেষে “সূত্র” অংশে মূল গবেষণা আর খবরের লিংক থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে স্পষ্ট কথা
- AI আমাদের খসড়া লিখতে, রিসার্চের কাজে আর গবেষকদের দাবি যাচাই করতে সাহায্য করে। কী প্রকাশ হবে, সে সিদ্ধান্ত সবসময় আমাদের নেওয়া।
- AI দিয়ে আমরা খবরের ছবি বা ভিডিওর দৃশ্য বানাই না। ছবি আসে লাইসেন্স-মুক্ত ছবির সংগ্রহ এবং আরও বিভিন্ন সূত্র থেকে, নিজেদের তোলা ছবি থেকে, বা অনুমতি নিয়ে।
- কোনো লেখার ভাষায় ভুল থাকলে তার দায় আমাদের, AI-এর নয়। তথ্যে ভুল অনেক সময় আমাদের, অনেক সময় মূল গবেষণাপত্রের, অনেক সময় AI এর। আমরা চেষ্টা করি এই ভুল যত কম হয় তা দেখার।
শিরোনাম আর উপস্থাপন
শিরোনাম খবরের চেয়ে বড় কথা বলবে না। “যুগান্তকারী”, “প্রমাণিত”, “অলৌকিক” জাতীয় শব্দ তখনই, যখন প্রমাণ সত্যিই তা বলে। পাঠকের জানা দরকার এমন সীমাবদ্ধতা থাকে “জেনে রাখা ভালো” অংশে।
স্বাস্থ্যের খবর
স্বাস্থ্য আর ওষুধ নিয়ে আমাদের লেখা গবেষণার খবর, চিকিৎসার পরামর্শ নয়। নিজের স্বাস্থ্য নিয়ে কোনো সিদ্ধান্তের আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
স্বাধীনতা
কোনো প্রতিষ্ঠান আমাদের লেখার বিষয় বা বক্তব্য ঠিক করে না। কোন খবর নেওয়া হবে আর তাতে কী লেখা হবে, সে সিদ্ধান্ত শুধু আমাদের সম্পাদকের।
ভুল হলে
ভুল হলে আমরা তা খোলাখুলি ঠিক করি। দেখুন আমাদের সংশোধনী নীতি।
যোগাযোগ
এই নীতি নিয়ে প্রশ্ন বা মতামত থাকলে লিখুন: [email protected]
